নাশকতা ঠেকাতে গুলি চালানোর অনুমতি পেল পুলিশ
ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বাসে আগুন বা ককটেল নিক্ষেপ করে জানমালের ঝুঁকি তৈরি হলে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার মামলার রায় ঘনিয়ে আসায় আওয়ামী লীগের বিক্ষোভের মুখে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো





