জাতীয়

ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই মাইলফলকে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ও আমেরিকার জনগণকে উষ্ণ অভিনন্দন। আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী ও বাস্তবমুখী নেতৃত্বে আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।

তারেক রহমান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই গৌরবময় উদযাপন বিশ্বজুড়ে মানুষকে মার্কিন স্বপ্ন, স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈশ্বিক অঙ্গনে দেশটির অবদান থেকে অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বহুমুখী সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র এক নির্ভরযোগ্য বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। গত পাঁচ দশকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনযোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী অংশীদারিত্বে রূপ নিয়েছে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের এই অংশীদারিত্বকে আরও সুসংহত ও গভীর করতে আমি এবং আমার সরকার আপনার প্রশাসনের সাথে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং বন্ধুপ্রতিম মার্কিন জনগণের টেকসই শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

Related News

জুলাই শহীদদের পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, বিচার এ দেশেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগারগাঁওয়ে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ। জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের বিচারের ঘোষণা এবং ২ হাজার মানুষ শহীদ হওয়ার তথ্য প্রকাশ।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার…

দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে…

ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

দুই বছর পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের দরজা খুলতেই শুরু হয়েছে তুমুল ব্যস্ততা। ভিসা কেন্দ্রগুলোতে এখন আবেদনকারীদের উপচে পড়া ভিড়। গত ২৮ জুন ট্যুরিস্ট ভিসা…

নির্বাচনে নামলে ছাড়তে হবে শিক্ষকতা: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।…

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা পুরোপুরি বদলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা…

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, করমুক্ত আয়সীমা বৃদ্ধি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে সংসদকে জানিয়েছেন…

Search