শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল

অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।

সম্পত্তি দানে আজীবন ভোগাধিকার: বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন নিয়ে বিতর্ক

ম্পত্তি হস্তান্তরের নতুন সংশোধিত আইনে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিত করা হয়েছে। বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সুরক্ষার এই আইন নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জামায়াতে ইসলামী | দৈনিক শব্দমিছিল » সত্য প্রকাশে সোচ্চার | — News

সোমবার ১২ দলের সঙ্গে ইসির বৈঠক, আলোচনায় সংসদ নির্বাচন ও গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি তৃতীয় দিনের সংলাপে জামায়াতে ইসলামী, বিকল্পধারা বাংলাদেশসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের ঘোষণার পর এই সংলাপ গুরুত্বপূর্ণ।

‘প্রতিশোধের রাজনীতি নয়’ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী আওয়ামী লীগ কর্মীদের মামলা প্রত্যাহারের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। তিনি ঠাকুরগাঁওয়ে কেবল স্থানীয় হয়রানিমূলক মামলার কথা বলেছিলেন। একইসাথে জামায়াতের পিআর দাবির সমালোচনা করেন তিনি

গণভোট না হলে ‘২৬-এর নির্বাচন নয়’: জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে, যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬-এর নির্বাচন নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দল রাজধানীতে সমাবেশ করেছে

বাংলাদেশে জামায়াতের নতুন কৌশল: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে \’দলীয় সভা\’ ও \’হিন্দু সম্মেলন\’

বাংলাদেশের ইসলামপন্থি দল জামায়াতে ইসলামীতে সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের খবর পাওয়া যাচ্ছে। ঝিনাইদহের জামায়াত নেতা সনাতনী সমর্থকদের নিয়ে দলীয় সভা করছেন এবং খুলনায় \’হিন্দু সম্মেলন\’ হয়েছে। জামায়াতের এই নতুন রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গণভোটের দাবিতে ইসলামী ৮ দলের মিছিল

জামায়াতসহ আটটি ইসলামী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে যমুনা অভিমুখে স্মারকলিপি নিয়ে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে

নভেম্বরে গণভোট, আরপিওতে কাটছাঁট নয়: পাঁচ দাবিতে ইসিকে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৮ দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের বিরোধিতা করেন এবং আরপিও-তে কাটছাঁট না করার দাবি জানান

আওয়ামী লীগ উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে : এটিএম আজহারুল ইসলাম

রংপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম এক নির্বাচনি সভায় আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও অর্থ পাচারকারী হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ থেকে মুক্তির কথা উল্লেখ করে জনগণেনর সেবার অঙ্গীকার করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

Search