রাজনীতি

নভেম্বরে গণভোট, আরপিওতে কাটছাঁট নয়: পাঁচ দাবিতে ইসিকে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

ঢাকা: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়াসহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট আটটি রাজনৈতিক দল। তারা আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার দলগুলো রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে আসে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করাই এখন আলোচিত বিষয়। তিনি বলেন, জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, কারণ গণ-অভ্যুত্থানের চেতনা ও ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে।

এছাড়া, দলগুলো সংশোধিত আরপিও-কে কোনো কাঁটছাঁট না করে তার আলোকেই জাতীয় নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।

স্মারকলিপি দেওয়া অন্য দলগুলোর মধ্যে ছিল—খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search