সারাদেশ

সলঙ্গায় ভূমিদস্যু মর্তুজা গংয়ের বিরুদ্ধে অভিযোগ, শিশু কন্যা হয়রানি

সিরাজগঞ্জ, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গায় ‘দৈনিক গণমুক্তি’র স্টাফ রিপোর্টার সাঈম সরকারের পরিবার দীর্ঘদিন ধরে একই গ্রামের ভূমিদস্যু মর্তুজা ও গোলাম মোস্তফা ওরফে লেংড়া গোলাম গংয়ের হাতে হয়রানি ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আদালতের রায় পক্ষে থাকা সত্ত্বেও ওই ভূমিদস্যুরা বসতবাড়ী দখলের চেষ্টা ও সাংবাদিকের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে।

সাংবাদিক সাঈম সরকার জানান, তাঁর বাবার মৃত্যুর পর থেকেই মৃত আব্দুল মজিদ সরকারের ৪ সন্তান জোর-জুলুম করে তাঁদের ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এই ধারাবাহিকতায়:

২০১৩ সালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে সাঈম সরকারের পরিবারের সবাই আহত হন। ওই ঘটনায় মামলা হলেও অভিযুক্তরা ১৫ লাখ টাকার বিনিময়ে স্বাক্ষী প্রমাণ ছাড়াই খালাস পেয়ে যায়।

পরবর্তীতে জমিজমা নিয়ে মামলা হলে মহামান্য আদালত ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের গ্রাম্য আদালত বারবার সাঈম সরকারের পক্ষে রায় দেন। তাদের ক্রয়সূত্রে, নামজারি ও ২০২৮ সাল পর্যন্ত খাজনা-খারিজ সম্পন্ন পরিশোধ রয়েছে। আদালতের রায় অমান্য করেই অভিযুক্তরা আবারও দখলের চেষ্টা চালাচ্ছে।

সাঈম সরকার অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্তরা ফাঁকা বাড়িতে ২ ট্রাক মাটি ভরাট করে কিছু অংশ দখলের চেষ্টা করলে তিনি থানায় সাধারণ ডায়েরি (০৩ ডিসেম্বর) করেন।

তিনি জানান, তাঁর ১০ বছর বয়সী শিশু কন্যাকে গোলাম মর্তুজা ও লেংড়া গোলাম গং প্রতিদিন ভয়-ভীতি ও আজে-বাজে কথা বলে আসছে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে ঢুকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ফলে তাঁর কন্যা ভয়ে ফাইনাল পরীক্ষায়ও অংশ নিতে পারেনি।

থানায় অভিযোগ করার পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ৪ ভাই ও তাদের স্ত্রীসহ ৭/৮ জন দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে সাঈম সরকারকে হত্যা করার পরিকল্পনায় বের হয়। সাঈম সরকার নিজেকে বাঁচাতে পারলেও তাঁর পরিবারের ওপর অমানুষিক নির্যাতন চালানোর চেষ্টা হয়। এই বিষয়ে তিনি ৮ ডিসেম্বর থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করে ঢাকার কর্মস্থলে ফিরে আসেন।

তবে সলঙ্গা থানা পুলিশ ১১ ডিসেম্বর সাঈম সরকারকে জানায়, ১০ ডিসেম্বর গোলাম মর্তুজা গং বাদী হয়ে তাঁর বিরুদ্ধেও একটি কাউন্টার অভিযোগ দায়ের করেছে, যা ৪ দিন আগেই প্রসিকিউশন মামলা হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগ দুটির তদন্ত চলছে বলে জানিয়েছেন এএসআই রফিক ও মহিদুল ইসলাম।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search