সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক
‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
রাজনীতি ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই নিয়ে ৩০০টি আসনের মধ্যে মোট ২৭৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল দলটি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন তালিকা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল।
ঘোষিত ৩৬টি আসনের তালিকা: নতুন ঘোষিত আসনগুলোর মধ্যে রয়েছে:
উত্তরবঙ্গ: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১।
দক্ষিণাঞ্চল: যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১।
মধ্য ও ঢাকা অঞ্চল: টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২।
সিলেট অঞ্চল: সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১।
চট্টগ্রাম অঞ্চল: কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫, কক্সবাজার-২।
নির্বাচনকে সামনে রেখে দ্রুতই বাকি ২৭টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।
বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।
