বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: এবার স্ত্রী সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা: চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে দায়ের করা মামলায় অভিযুক্ত তাঁর স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আদালতকে জানান, লুসিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং তিনি দেশ ছেড়ে গেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে সামীরা হকসহ ১১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে মামলার অন্য অভিযুক্ত, সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

Related News

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।

সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে ভুয়া খবর ও অপপ্রচারের শিকার মামুনুর রশীদ থেকে ইলিয়াস কাঞ্চনরা

মামুনুর রশীদ, ইলিয়াস কাঞ্চন, পপি ও দিলারা জামানসহ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও গুজবের বাড়বাড়ন্ত নিয়ে বিশেষ প্রতিবেদন।

মৃত্যুর আগের দিন এফডিসিতে ঠিক কী ঘটেছিল? সালমান শাহর জীবনের শেষ স্মৃতি

সালমান শাহর মৃত্যুর আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর এফডিসিতে শাবনূরের সঙ্গে ডাবিং ও স্ত্রী সামিরার সঙ্গে মনমালিন্য নিয়ে অজানা সব তথ্য।

চলতি মাসেই কি বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী? গুঞ্জনে নতুন তারিখ

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁর।

কক্সবাজারের সমুদ্র সৈকতে দীঘির স্নিগ্ধ রূপ, নজর কাড়ল নতুন লুক

কক্সবাজারে অবকাশযাপনের সুন্দর কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।

ভেনিস উৎসবে সফল প্রদর্শনী ও ইতিহাস গড়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে দর্শকের উন্মাদনা

ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন: ট্রোলকারীকে কড়া জবাব দিলেন আমিশা প্যাটেল

ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।

স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

Search