জাতীয়

৩ নতুন দল পেল প্রতীক: এনসিপিকে ‘শাপলা কলি’, আপত্তি জানানোর সময় ১২ নভেম্বর পর্যন্ত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি এই দলগুলোকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। চূড়ান্তভাবে নিবন্ধিত হলে এই দলগুলো দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এর সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে দল ও প্রতীক বরাদ্দের তথ্য জানানো হয়:
রাজনৈতিক দল প্রতীক বরাদ্দ:

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): শাপলা কলি
  • বাংলাদেশ আম জনগণ পার্টি: হ্যান্ডশেক
  • বাংলাদেশ সমাজতান্ত্রিক দল :কাঁচি

ইসি সচিব আখতার আহমেদ দুপুরে সাংবাদিকদের জানান, এই তিনটি দলের নিবন্ধনের বিষয়ে কারো দাবি-আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে জানাতে হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হওয়ার পর তাদের চূড়ান্ত নিবন্ধনের সনদ দেওয়া হবে।

তিনি জানান, দল নিবন্ধনের জন্য ১৪৩টি আবেদন জমা পড়েছিল। প্রাথমিক বাছাইয়ে ১২১টি বাদ যাওয়ার পর ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করা হয়। চূড়ান্ত পর্যালোচনা শেষে এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইসির বিজ্ঞপ্তির পরপরই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) উচ্ছ্বাস দেখা যায়। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তাঁর ফেসবুক পোস্টে ‘এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে’ বলে অভিনন্দন জানান। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও ফেসবুক স্ট্যাটাসে এই অর্জনকে স্বাগত জানান।

ইসি সচিব আরও জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং অন্য একটি দল, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় আদেশের কপির অপেক্ষায় রয়েছে কমিশন। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৫৩টি।

Related News

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

Search