ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
জাতীয় : অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়ে বরং অবনতি হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বাড়ায় অতিষ্ঠ মানুষ কোথাও কোথাও নিজেরাই পাহারার ব্যবস্থা করেছেন। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে জনসংযোগকালে গুলি এবং রাজশাহীতে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।
বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে পড়া, অতীত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের ক্ষোভ এবং ‘ক্রাউড কন্ট্রোল’ (ভিড় নিয়ন্ত্রণ) করতে গিয়ে হিমশিম খাওয়াই পরিস্থিতি অবনতির প্রধান কারণ। নিরুপায় পুলিশকে অনেক সময় সেনাবাহিনীর সদস্যদের ডাকতে হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছে। এদিকে সেনাবাহিনী সূত্র জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য দীর্ঘদিন মাঠে থাকতে থাকতে তারা ক্লান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাই তাঁদের মূল উদ্দেশ্য। নির্বাচনের সময় মাঠে অন্তত এক লাখ সেনাসদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে এবং সে জন্য সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আর্টডক প্রধান লে. জেনারেল মো. মাইনুর রহমান বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাবই সহিংসতা বাড়াচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।
তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।
