রাজনীতি

দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে সুনামগঞ্জে জামায়াতের দুই প্রার্থীর নির্বাচনী শোডাউন

সুনামগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শামস উদদীনের মোটরসাইকেল শোভাযাত্রা।

সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তির জানান দিতে সুনামগঞ্জ-১ এবং সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত দুই প্রার্থী নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন। তাঁদের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এই শোডাউন শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ-৪ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদদীন এবং সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন তাহিরপুর উপজেলায় হাজারো কর্মী-সমর্থককে নিয়ে এই কর্মসূচি পালন করেন।

সংগঠন সূত্রে জানা গেছে, দুই আসনের প্রার্থীরা শনিবার সকালে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে:

শামস উদদীন-এর শোভাযাত্রা সুনামগঞ্জ শহরের জুবিলীর মাঠ থেকে বিশ্বম্ভরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

\"\"

তোফায়েল আহমেদ খাঁন-এর শোভাযাত্রা তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সদরে পৃথক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে তোফায়েল আহমদ খান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, “বাংলাদেশ ৫৪ বছর পার করেছে। কিন্তু এখনো দুর্নীতি ও বৈষম্যমুক্ত, সুবিচার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। জনগণ সব দলকে দেখেছেন, এবার তারা জামায়াতে ইসলামীর মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চান।”

তিনি দলের নতুন শ্লোগান তুলে ধরেন—“দেশে আওয়াজ উঠেছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। আমরা যেখানেই যাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি।”

অপরদিকে, শামস উদ্দিন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন চাই। এ জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেটি করবে বলে আমরা আশা করি।”

Related News

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…

দেশে মেধাবী তরুণের অভাব নেই: জাইমা রহমান

বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহারের চেষ্টা চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে লোকগীতিতে দেশসেরা অনয়া সরকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।

তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…

আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…

Search