জাতীয়

৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ধসে পড়বে সাড়ে ৮ লাখ ভবন: রাজউক গবেষণা

জাতীয় : সম্প্রতি অনুভূত হওয়া ভূমিকম্পের পর রাজধানীর বিপর্যয়ের শঙ্কা আরও স্পষ্ট হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক গবেষণা অনুযায়ী, নরসিংদীর মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়বে, যাতে ২ লাখের বেশি মানুষ নিহত হতে পারেন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক আলোচনা সভায় রাজউকের এই গবেষণার তথ্য তুলে ধরা হয়।

বিপর্যয়ের চিত্র: রাজউকের গবেষণায় বলা হয়েছে, দিনের বেলায় এই ভয়াবহ ভূমিকম্প হলে শুধু প্রাণহানি নয়, আর্থিক ক্ষতি ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে সিলেট ফল্টে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কিছুটা কম হবে। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে আর বসে থাকার কোনো সুযোগ নেই।

ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা শুধু রাজউকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,

“বড় কিছু যে হতে পারে, এটার একটা বার্তা এসেছে। আমরা যেন প্রস্তুত থাকতে পারি, সেটার জন্য প্রত্যেকেই আমরা রাজউক এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি।”

বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারীও একই মত প্রকাশ করে বলেন, “রাজউকের সেই ক্যাপাসিটিই নেই। থার্ড পার্টিকে দিয়ে, সে যদি সার্ভে করে প্রতি তলায় তলায়, তাহলে সেটা কম্পাইল করে আমরা সেই ভবনকে সার্টিফিকেট দিয়ে দিতে পারি।”

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার কাজ করছে এবং ট্রাস্ট গঠনের কাজ চলছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং জনগণের প্রস্তুতি নিয়ে কাজ করা হচ্ছে, যাতে দেশ দুর্যোগ মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারে।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরান ঢাকা সংস্কার আবারও শুরু করার তাগিদ দেন এবং ফায়ার সার্ভিস, ওয়াসা, গ্যাস—সকল সার্ভিস প্রোভাইডারকে সচেতন করার পরামর্শ দেন। এদিকে, রাজউক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন একটি কর্তৃপক্ষ গড়ে তোলা হচ্ছে।

Related News

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

Search