সংসদ ও রাজপথে একযোগে আন্দোলন চলবে: রাজশাহীতে শফিকুর রহমান
রাজশাহীর ১১-দলীয় সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য। ১৬ অধ্যাদেশ বাস্তবায়ন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি।
রাজনীতি : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে রাজশাহীর তানোর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মশাল মিছিল বের করেন ‘মনোনয়নবঞ্চিত’ সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মশাল মিছিল চলার সময় শরীফ উদ্দিনের অনুসারীরা তাদের ধাওয়া করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয়পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মনোনয়নবঞ্চিত নেতা সুলতানুল ইসলাম তারেক অভিযোগ করেন, শরীফ উদ্দিনের অনুসারীরাই এ হামলা করেছে। তিনি বলেন,
\”প্রার্থী পছন্দ না হলে সারাদেশেই বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমার অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন। এতে শরীফ উদ্দিনের সাহেবের অনুসারীরা হামলা করেন।\”
তারেক আরও অভিযোগ করেন, শরীফ উদ্দিন তানোর পৌরসভার সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন, এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয়। এই নির্দেশে মিজানের লোকজন হামলা করেছে। তিনি থানায় অভিযোগ দায়ের করার কথাও জানান। এছাড়া, তার নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর ও চাবি নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস সালাম বলেন, মিছিল করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগ হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে শরীফ উদ্দিনের অনুসারী মিজানুর রহমান কিংবা তানোর থানার ওসি আফজাল হোসেনের মন্তব্য পাওয়া যায়নি।
রাজশাহীর ১১-দলীয় সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য। ১৬ অধ্যাদেশ বাস্তবায়ন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি পাস হয়েছে। বাকি ১৬টি কেন উপস্থাপন করা হয়নি, তা নিয়ে সচিবালয়ে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। গুম ও মানবাধিকার আইন নিয়ে নতুন বার্তা।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।
সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিল পাস হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নাম বহাল রাখা হয়েছে। জামায়াতের আপত্তি ও এনসিপি’র অবস্থান জানুন।
জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. শফিকুর রহমান জ্বালানি সংকট ও ফ্যাসিবাদ নিয়ে সরকারের সমালোচনা করেছেন। জামায়াত আমিরের রাজনৈতিক হুশিয়ারি ও বিস্তারিত।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।
কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।
ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।
