পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ‘বড় কিছু’ লুকানো হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার। কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে যোগাযোগ করতে না পারা এবং সরকারের নীরবতার কারণে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ইমরান খানের ছেলে কাসিম খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে আদালতের নির্দেশে সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের কোনো সরাসরি দেখা বা যাচাইযোগ্য যোগাযোগ হয়নি।
এ পরিস্থিতি পরিবারকে আরও আতঙ্কিত করে তুলেছে উল্লেখ করে কাসিম বলেন,
“আপনার বাবা নিরাপদ কি না, আহত কি না, এমনকি তিনি জীবিত কি না—এটা না জানা মানসিক নির্যাতনের মতো।”
তিনি উল্লেখ করেন, গত কয়েক মাস ধরেই কোনো স্বাধীনভাবে নিশ্চিত যোগাযোগ না থাকায় পরিবারের শঙ্কা বাড়ছে। কাসিমের ভাষায়, “আমাদের সবচেয়ে বড় ভয়—তার সম্পর্কে অপ্রবর্তনীয় কিছু লুকানো হচ্ছে।”
পরিবারের অভিযোগ, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে এক বছর ধরে তাঁর শারীরিক পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়নি।
উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্নতা: পিটিআইয়ের অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনের আগে ইমরানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই একের পর এক মামলা সাজানো হয়েছিল।
কাসিম খান মনে করেন, এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃত। তিনি বলেন, “তারা তাকে আড়ালে রাখতে চায়। তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। গণতান্ত্রিকভাবে তাকে পরাজিত করা সম্ভব নয় বলেই তাকে আলাদা করে রাখা হচ্ছে।”
ইমরান খানের বন্দিত্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান মানবাধিকার কমিশন (এইচআরসিপি)। সংস্থাটি জানিয়েছে, পরিবার, ঘনিষ্ঠজন ও আইনজীবীদের সাক্ষাতের সুযোগ না দেওয়া গুরুতর অভিযোগ এবং আটক ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন। তারা নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে তোশাখানা, সাইফার ও আল কাদির ট্রাস্ট মামলায় দীর্ঘমেয়াদি সাজা নিয়ে কারাগারে আছেন।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
নতুন গবেষণা অনুযায়ী, ভারতে পরোক্ষ ধূমপানজনিত রোগে ২০২৩ সালে ৩ লাখ ২৫ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
