মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক : ফুটবল মহাতারকা লিওনেল মেসির পরিবারে বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মেসির একমাত্র বোন মারিয়া সল। এই দুর্ঘটনার জেরে তাঁর পূর্বনির্ধারিত বিয়ের তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, মারিয়া সল নিজেই এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তাঁর মা সেলিয়া এবং প্রখ্যাত সাংবাদিক আনহেল দি ব্রিতো জানিয়েছেন, মারিয়া মায়ামিতে একটি এসইউভি (SUV) চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারেন।
দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। এতে মারিয়ার শরীরের নিচের অংশ ও কবজির কিছু স্থান পুড়ে গেছে। এছাড়া:
মেরুদণ্ডের দুটি কশেরুকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পায়ের গোড়ালি ভেঙে গেছে।
বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দীর্ঘ সময় পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে মারিয়ার বিয়ের জমকালো অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দীর্ঘ ১২ বছরের প্রেমের পর প্রেমিক হুলিয়ান-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল তাঁর। হুলিয়ান বর্তমানে ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। দুর্ঘটনার কারণে এখন ৩ জানুয়ারির সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
ভারত সফর শেষ করে লিওনেল মেসি বর্তমানে নিজ শহর রোজারিওতে বড়দিনের ছুটি উপভোগ করছেন। বোনের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবরে মেসির পরিবারে উদ্বেগের ছায়া নেমে এসেছে। পেশায় ব্যবসায়ী মারিয়া সল মেয়েদের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘বিকিনিস রিও’-এর মালিক।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।
এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।
তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।
ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।
ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শেষ আটে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের।
