রাজনীতি

আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

ঢাকা:দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বাদ জুমা দুপুর ২টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

গতকাল বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত জনতার এক বিশাল স্রোত তাকে স্বাগত জানায়। বিপুল পরিমাণ নেতা-কর্মীর ভিড় ঠেলে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে তিনি মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি। দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাদ জুমা কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বেলা ১১টা ৪৩ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা পৌঁছান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মতো। মানুষের ঢলে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লেগেছিল প্রায় তিন ঘণ্টা।

 

Related News

১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাইাধীন, বিভ্রান্তি ছড়াবেন না: আইনমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি পাস হয়েছে। বাকি ১৬টি কেন উপস্থাপন করা হয়নি, তা নিয়ে সচিবালয়ে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। গুম ও মানবাধিকার আইন নিয়ে নতুন বার্তা।

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।

জামুকা বিল পাস: জামায়াতের আপত্তি ও এনসিপি’র সমর্থনে নতুন আইন

সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিল পাস হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নাম বহাল রাখা হয়েছে। জামায়াতের আপত্তি ও এনসিপি’র অবস্থান জানুন।

মন্ত্রীর কথায় মনে হয় দেশ তেলের ওপর ভাসছে :ডা. শফিকুর রহমান

জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. শফিকুর রহমান জ্বালানি সংকট ও ফ্যাসিবাদ নিয়ে সরকারের সমালোচনা করেছেন। জামায়াত আমিরের রাজনৈতিক হুশিয়ারি ও বিস্তারিত।

নারী ইস্যুতে জামায়াত আমিরের সমালোচনায় সরব বিএনপি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন করার ঘোষণা জামায়াত আমির

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্বাচনি সভায় আবেগঘন দৃশ্য

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

জাতির ধাক্কা খেয়ে সুর বদলেছে অনেকে: কেরানীগঞ্জে জামায়াত আমির

কেরানীগঞ্জের সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান গণভোট ও ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিরোধী শিবিরের সমালোচনা করেন।

Search