রাজনীতি

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের মনোনয়ন সংগ্রহ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।

ঢাকা: সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার তাঁর পক্ষে এনসিপি কর্মী রমজানুল করিম মুরাদনগরের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ। সেখানে তিনি ভোটার হওয়ার পাশাপাশি প্রচারণাও শুরু করেছেন। মুরাদনগরে মনোনয়নপত্র কেনার বিষয়ে এনসিপি মুরাদনগরের প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, জোট নিয়ে সম্ভাব্য রাজনৈতিক মেরুকরণ ও কৌশলগত কারণে একাধিক আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি দেখে নেওয়া হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপিতে সর্বাধিক ২৭টি এবং জামায়াতে ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, আসিফ মাহমুদের পক্ষে তাঁর সমর্থকরা ফরম সংগ্রহ করায় বিষয়টি শুরুতে সেভাবে নজরে আসেনি।

Related News

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

Search