রাজনীতি

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না ইনকিলাব মঞ্চ

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, প্রয়োজনে এক মাস শাহবাগে থাকতে হলেও তাঁরা থাকবেন। এমনকি প্রধান উপদেষ্টার আশ্বাস পেলেও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।

গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারত করতে এলে আন্দোলনকারীরা সাময়িকভাবে অবস্থান সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে যান।

জিয়ারত শেষে তারেক রহমান ফিরে গেলে দুপুর সাড়ে ১২টা থেকে পুনরায় শাহবাগ মোড় দখলে নেন তাঁরা। খোলা আকাশের নিচে কনকনে শীত উপেক্ষা করেই দিনভর স্লোগান, কবিতা ও হাদিকে নিয়ে লেখা গানে মুখর ছিল শাহবাগ এলাকা।

এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে আজ সিলেট, কুষ্টিয়া ও রংপুরেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শাহবাগের অবস্থানে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় আন্দোলনকারীরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থীকেও এই কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search