খেলা

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা; দলে আর্চার ও টাং

জফরা আর্চার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেও বার্বাডোজে পুনর্বাসনে থাকা গতি তারকা জফরা আর্চারকে দলেই রাখা হয়েছে। এছাড়া দলে বড় চমক ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার তরুণ পেসার জশ টাং, যিনি এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে এই দলে ফিরেছেন বেন ডাকেট ও উইল জ্যাকস। তবে বাদ পড়েছেন জেমি স্মিথ। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। আগামী ২২ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে লঙ্কান সফর। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে বিশ্বকাপ। ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।

 

Related News

মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল সমীকরণ কঠিন করল বাংলাদেশ

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।

শুরুতে গোল খেয়েও চেলসিকে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা

: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

সব সমালোচনা ও পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়ে ২০২৭ নির্বাচনে লড়বেন ফিফা সভাপতি ইনফান্তিনো

তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ইউএস ওপেন: টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা, ছুঁলেন সেরেনার রেকর্ড

ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।

খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে, পিসিবির পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই: শোয়েব আখতা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।

ইউএস ওপেন: টমি পলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শেষ আটে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের।

Search