খেলা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফি বিন মুর্তজার শোক

ক্রীড়া : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন।

“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

রাজনীতিতে বেগম জিয়ার ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করে তিনি আরও যুক্ত করেন।

“রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।”

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় ধরে তিনি লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

Related News

ব্রাজিলে দ্বিতীয় দফার ভোটের আগে শেষ টিভি বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রান-অফ ভোটের আগে মুখোমুখি শেষ টিভি বিতর্কে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো।

কোমোর কাছে বিধ্বস্ত হওয়ার পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ম্যানইউ কোচ ক্যারিক

চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে হেরে যাওয়ার পর কোচিং পজিশন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।

লিপজিগকে ৪-১ গোলে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়। গোল করেছেন এমবাপ্পে, সিলভা, গুলার ও ডিওমান্দে।

ম্যানচেস্টার সিটির দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দীর্ঘমেয়াদি শাস্তির দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর মতে, শুধু অবনমন যথেষ্ট নয়।

জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, ব্যাটে সেঞ্চুরি-ফিফটি, কিপিংয়ে ৯ ডিসমিসাল

৩২তম জন্মদিনে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন দাস। ব্যাট হাতে ৫৩ ও ১০২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে করেছেন ৯টি ডিসমিসাল।

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের নতুন অধিনায়ক কুশল মেন্ডিস। ক্রীড়া সংবাদ।

আফগানিস্তানের আরও বিপদ, চোট পেয়ে মাঠ ছাড়লেন শহীদি

আবুধাবি টেস্টে বাংলাদেশের ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে আফগানিস্তান। ফিল্ডারের থ্রো পায়ে লাগায় ২০ রান করে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি।

মেসির অনুবাদকও হয়েছিলেন রোনালদো, জানালেন পুরোনো বন্ধুত্বের গল্প

লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির জন্য ইংরেজি অনুবাদ করে দেওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

Search