রাজনীতি

মায়ের জন্য দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, “আমার মা নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। এই দেশ এবং দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা ও তাঁর অস্তিত্ব।”

পোস্টে তিনি বেগম খালেদা জিয়াকে ‘মমতাময়ী মা’ এবং ‘গণতন্ত্রের পথপ্রদর্শক’ হিসেবে অভিহিত করেন। তারেক রহমান আরও উল্লেখ করেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাঁর মা স্বামী ও সন্তান হারিয়েছেন, তবুও নীতির প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Related News

১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাইাধীন, বিভ্রান্তি ছড়াবেন না: আইনমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি পাস হয়েছে। বাকি ১৬টি কেন উপস্থাপন করা হয়নি, তা নিয়ে সচিবালয়ে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। গুম ও মানবাধিকার আইন নিয়ে নতুন বার্তা।

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।

জামুকা বিল পাস: জামায়াতের আপত্তি ও এনসিপি’র সমর্থনে নতুন আইন

সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিল পাস হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নাম বহাল রাখা হয়েছে। জামায়াতের আপত্তি ও এনসিপি’র অবস্থান জানুন।

মন্ত্রীর কথায় মনে হয় দেশ তেলের ওপর ভাসছে :ডা. শফিকুর রহমান

জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. শফিকুর রহমান জ্বালানি সংকট ও ফ্যাসিবাদ নিয়ে সরকারের সমালোচনা করেছেন। জামায়াত আমিরের রাজনৈতিক হুশিয়ারি ও বিস্তারিত।

নারী ইস্যুতে জামায়াত আমিরের সমালোচনায় সরব বিএনপি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন করার ঘোষণা জামায়াত আমির

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্বাচনি সভায় আবেগঘন দৃশ্য

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

জাতির ধাক্কা খেয়ে সুর বদলেছে অনেকে: কেরানীগঞ্জে জামায়াত আমির

কেরানীগঞ্জের সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান গণভোট ও ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিরোধী শিবিরের সমালোচনা করেন।

Search