বিশ্ব

ইরানে দমন পীড়ন নিন্দা জানালো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর সহিংসতার কড়া নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্যানবেরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, একটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানি জনগণের লড়াইকে অস্ট্রেলিয়া সমর্থন করে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের হাতেই বর্তমান সরকারের পতন ঘটবে এবং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, যে সরকারকে নিজের কর্তৃত্ব বজায় রাখতে নিজ দেশের নাগরিকদের হত্যা করতে হয়, সেই শাসনের কোনো বৈধতা থাকতে পারে না। তিনি অবিলম্বে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ইরানে তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছে, যার সমর্থনে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভ থামার লক্ষণ নেই।

Related News

টাইফুন চাম্পির আঘাতে অচল তাইওয়ান, নিরাপদ আশ্রয়ে সহস্রাধিক মানুষ

তাইওয়ানে সুপার টাইফুন চাম্পির প্রভাবে বিমান চলাচল বন্ধ, নিহত ১। নিরাপদে সরানো হয়েছে ১,১০০ মানুষকে।

যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তিতে রাজি রাশিয়া: পুতিন

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় প্রস্তুত রাশিয়া। তবে সাময়িক যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চান প্রেসিডেন্ট পুতিন।

ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে রাজি রাশিয়া, চুক্তির বিষয়ে সংশয়

মার্কিন দূতের সাথে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া, তবে শান্তি চুক্তি নিয়ে সংশয়।

দারিদ্র্য দূরীকরণে সাশ্রয়ী আবাসন ও আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানান।

সানায় সৌদি জোটের অভিযানের প্রস্তুতি, রিয়াদে পাল্টা হামলার হুমকি হুথিদের

ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ সামরিক অভিযানের আগে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সতর্কতা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা।

জরুরি তেলের মজুত হ্রাস ও ঋণ বৃদ্ধি, বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের চরম সতর্কতা

আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৬’ প্রতিবেদনে তেলের মজুত হ্রাস ও সরকারি ঋণ বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ।

‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুথি যোদ্ধা নিহতের দাবি সরকারি বাহিনীর

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলা ‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ জন নিহত ও ৩৮০টি সামরিক যান ধ্বংসের দাবি করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক সংবাদ।

দুর্যোগ ব্যবস্থাপনায় ৩ বছরের চুক্তিতে সই করল উত্তর কোরিয়া ও রাশিয়া

প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও যৌথ সহায়তা বৃদ্ধিতে ৩ বছর মেয়াদী দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ।

Search