বিশ্ব

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, বাতিল হলো ৮০০ ফাঁসি

আন্তর্জাতিক প্রতিবেদক : ইরানে আটক ৮০০-এরও বেশি বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের তিনি জানান, ইরানের এই ইতিবাচক পদক্ষেপের কারণে তিনি দেশটিতে সামরিক হস্তক্ষেপের অবস্থান থেকে সরে এসেছেন।

গত দুই সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার হুমকি দিয়ে আসলেও ট্রাম্প এখন দাবি করছেন, কারো প্ররোচনায় নয় বরং ইরানের নিজস্ব সিদ্ধান্তের কারণেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এর আগে মানবাধিকার সংগঠনগুলো ইরানে ব্যাপক প্রাণহানির দাবি করলেও ট্রাম্পকে আশ্বস্ত করা হয়েছে যে বর্তমানে সেখানে হত্যাকাণ্ড বন্ধ রয়েছে। ট্রাম্পের এই আকস্মিক ধন্যবাদ জ্ঞাপনকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চরম উত্তেজনা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search