সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। তবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৯১ জন বিদ্রোহী প্রার্থী। গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলেও ৫০টি আসনে স্বতন্ত্র হিসেবে অনড় রয়েছেন দলটির সাবেক ও বর্তমান নেতারা। জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনেও বিএনপির নেতারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব ও হাসান মামুনের মতো প্রার্থীরা রয়েছেন।
অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীসহ ৪টি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এছাড়া বিএনপি ও জামায়াতের শীর্ষ ৮ নেতার জীবনের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন। গতকাল এক ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তির নিন্দা জানিয়ে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সারা দেশে প্রতীক পাওয়ার পরপরই আজ থেকে প্রার্থীরা জনসভা ও জনসংযোগে নামতে পারবেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।
