সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
সিলেট : আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে মহানবী (স.)-এর প্রদর্শিত ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, “ষড়যন্ত্রকারীরা এখনও দেশে-বিদেশে বসে সক্রিয় রয়েছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অতীতে যেমন সব ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও তা করবে।” বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৫-১৬ বছর উন্নয়নের নামে লুটপাট ও সম্পদ পাচার করা হয়েছে। তিনি আরও যোগ করেন, “আমি আগেই বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ।”
বক্তব্যে তারেক রহমান ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়েছি, যা ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের অর্ধেক পথ। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্রের যাত্রা শুরু হবে।”
বিজয় নিশ্চিত হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশজুড়ে ‘খাল খনন’ কর্মসূচি শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তারেক রহমান। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান দেন— ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। কৃষকদের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সবার কাছে ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।
