রাজনীতি

মন্ত্রীর কথায় মনে হয় দেশ তেলের ওপর ভাসছে :ডা. শফিকুর রহমান

ঢাকা : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি সংকট আড়াল করার প্রচেষ্টাকে তীব্র কটাক্ষ করেছেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবে পাম্পগুলোতে তেল নেই।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। তিনি দাবি করেন, জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ এই জ্বালানি সংকট নিয়ে কথা বলার জন্য দেওয়া নোটিশগুলোকেও আলোচনায় আসতে দেওয়া হচ্ছে না।

বর্তমান সংসদের সদস্যদের ‘মজলুম’ অভিহিত করে তিনি বলেন, “এই সংসদে যারা আছেন, তাদের কেউ জেল খেটেছেন, কেউ আয়নাঘরে ছিলেন, আবার কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন। এমন ব্যক্তিরা যদি জনগণের দুঃখ না বোঝেন, তবে আর কে বুঝবে?” তিনি সতর্ক করে বলেন, ২০২৪-এর বিপ্লবীরা যে ফ্যাসিবাদকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে, তাকে যারা পুনরায় ‘নর্দমা’ থেকে তুলে আনতে চায়, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জামায়াত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

বিগত নির্বাচনের রায় ‘হাইজ্যাক’ ও ‘ডাকাতি’ করা হয়েছে দাবি করে জামায়াত আমির বলেন, ৭০ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন দিলেও সেই গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে। তিনি ঘোষণা দেন, এই সংসদ মানুক আর না মানুক, জনগণের ইনসাফ কায়েমের জন্য জামায়াতে ইসলামী রাজপথে ফিরে যাবে। সংসদে তাদের ৭৭ জন সদস্য জনগণের অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

 

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search