সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক
‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু করল ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কর্মসূচি শুরু হয়েছে। নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধনকালে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং রাজপথের লড়াকু সৈনিকদের মূল্যায়ন করতেই এই প্রক্রিয়া।
বিএনপি জানিয়েছে, সংরক্ষিত আসনের জন্য প্রতিটি মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা। আজ প্রথম দিনেই দলের বিপুল সংখ্যক নারী নেত্রীকে ফরম সংগ্রহ করতে দেখা গেছে। এই উৎসাহী পরিবেশের মাঝে রুহুল কবির রিজভী স্মরণ করিয়ে দেন যে, দলের মনোনয়ন বোর্ড অত্যন্ত সতর্কতার সাথে যোগ্যদের বাছাই করবে।
আগ্রাধিকার পাবেন নির্যাতিতরা:
বক্তব্যে রুহুল কবির রিজভী স্পষ্ট করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং দুঃশাসনের কবলে পড়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত করা হবে। তিনি বলেন, “বিএনপির নারী নেত্রীরা বিরোধী দলে থাকাকালীন চরম অবর্ণনীয় দুঃখ-কষ্ট সহ্য করেছেন। সবার প্রত্যাশা থাকা স্বাভাবিক, তবে দল যাঁদের মনোনীত করবে, সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংরক্ষিত নারী আসনের একটি বড় অংশ তাদের দখলে থাকবে। ফলে দলের ভেতর পদপ্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করার এই ঘোষণাকে তৃণমূলের নারী কর্মীরা ইতিবাচকভাবে দেখছেন।
‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।
বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।
