রাজনীতি

১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাইাধীন, বিভ্রান্তি ছড়াবেন না: আইনমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১২ এপ্রিল

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে উত্থাপন না করা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, কোনো আইন ‘বাদ দেওয়া’ হয়নি, বরং অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কিছু অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে।

আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে ১৩৩টি অধ্যাদেশের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন:

১১০টি অধ্যাদেশ: মোট ৯১টি বিলের মাধ্যমে সংসদে উপস্থাপন করা হয়েছে এবং তা পাস হয়েছে।

৯৭টি অধ্যাদেশ: হুবহু আগের মতোই পাস করা হয়েছে।

১৩টি অধ্যাদেশ: প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে পাস করা হয়েছে।

৭টি অধ্যাদেশ: রহিতকরণ সংক্রান্ত বিল হিসেবে পেশ করা হয়েছে।

১৬টি অধ্যাদেশ: অধিকতর পর্যালোচনার জন্য এখনো সংসদে উত্থাপন করা হয়নি।

গুম সংক্রান্ত আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে আইনমন্ত্রী বলেন, “কিছু আইনের সংজ্ঞা ও বিচারিক প্রক্রিয়ায় অস্পষ্টতা রয়েছে যা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে গুমের সংজ্ঞা এবং মানবাধিকার কমিশনের তদন্ত ও ক্ষতিপূরণ সংক্রান্ত ধারাগুলো নিয়ে বিশদ পর্যালোচনার প্রয়োজন রয়েছে।” তিনি জানান, মে মাসের মাঝামাঝি সময়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই বিষয়ে পরামর্শ সভা আয়োজন করা হবে।

অতীতের উদাহরণ টেনে আসাদুজ্জামান বলেন, ২০০৭-০৯ সালের তত্ত্বাবধায়ক সরকারের ১২২টি অধ্যাদেশের মধ্যে মাত্র ৫৪টি আইনে পরিণত হয়েছিল। সেই তুলনায় বর্তমান সরকার অনেক বেশি স্বচ্ছতা ও সদিচ্ছা নিয়ে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তর করছে।

আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু মহল ‘অধ্যাদেশ বাদ দেওয়া হয়েছে’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আশ্বস্ত করেন যে, প্রতিটি বিলের প্রস্তাবনায় (Preamble) কেন সংশোধন বা রহিতকরণ করা হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়ায় কোনো লুকোচুরি করা হয়নি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিও উপস্থিত ছিলেন।

 

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search