সারাদেশ

অভয়নগরে ধান সংগ্রহ অভিযানে সাধারণ কৃষকেরা উপেক্ষিত মুখ চেনা দলীয় প্রভাবে প্রভাবিত গুদাম এসএলডি।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,যশোর : রকার কর্তৃক চলতি বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের অভিযান চলছে, যা ৩ মে ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ মূল্য (প্রতি কেজি): ধান: ৩৬ টাকা, সিদ্ধ চাল: ৪৯ টাকা, আতপ চাল: ৪৮ টাকা, গম: ৩৬ টাকা।

সংগ্রহের নিয়ম ও প্রক্রিয়া: ধান সংগ্রহ ৩ মে থেকে এবং চাল সংগ্রহ ১৫ মে থেকে শুরু হয়েছে। কৃষকদের সুবিধার্থে ‘কৃষকের অ্যাপস’-এর পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে “আগে এলে আগে দেবেন” ভিত্তিতে সরাসরি ধান কেনা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি কৃষকদের মূল্য পরিশোধ করা হচ্ছে।

এরই মধ্যে যশোরের অভয়নগরে চলতি বৎসরের ধান সংগ্রহ অভিযানে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, ১২% পযন্ত আদ্রতার মাত্রা নির্ধারণ করা থাকলেও তার থেকে বেশি পরিমাণ আদ্রতা যুক্ত ধান সংগ্রহ করা হচ্ছে। প্রতি মণে ৪১.৫০ কেজি নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ৪৩ থেকে ৪৫ কেজি পযন্ত।

সংগৃহীত ধানগুলি এত ভেজা যে তা গোডাউন সংলগ্ন খালি স্থানে শুকিয়ে বস্তাজাত করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে যে, প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের নিয়ম থাকলেও কতিপয় মুখচেনা দলীয় লোকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে উপজেলার পাথালিয়া গ্রামের শওকত হোসেন বলেন, ধান দিতে এসে খুব হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি আরও বলেন, ধান দিতে এসে আমার মত আরও অনেকে বিড়ম্বনার শিকার হয়ে আড়তে বিক্রি করে চলে গেছে। নওয়াপাড়া গ্রামের রাজ্জাক, শফিকুল, শরখোলা গ্রামের হাফিজুল, দিয়াপাড়া গ্রামের আলী হোসেন অভিযোগ করে বলেন, আমরা ধান দিতে এসে শুনি ইউএও স্যার ধান নেওয়া স্থগিত ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, যা নেওয়া হয়েছে তা গুদামজাত করার পর যে পরিমাণ খালি থাকবে সে পরিমাণ ধান পুনরায় নেওয়া হবে। অথচ এ বিষয়ে কোন নোটিশ দেওয়া হয়নি। আমরা ধান দিতে এসে জানতে পেরেছি। পরে ধানগুলি আমরা আড়তে বিক্রি করে দিয়েছি।

এ সকল অভিযোগের বিষয়ে জানতে নওয়াপাড়া খাদ্য গুদাম রক্ষক এলএসডি (LSD – Local Storage Depot) এর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search