সারাদেশ

রূপগঞ্জে ৪.০ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

সারা দেশে আবারও হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন, ২০২৬) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। রাতের প্রথমার্ধে হঠাৎ করে ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে উঠলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন। তবে স্বস্তির বিষয় হলো, আকস্মিক এই ভূমিকম্পে প্রাথমিকভাবে রাজধানী কিংবা এর আশপাশের কোনো জেলা থেকে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল (Epicedtre) ছিল রাজধানী ঢাকার একেবারেই কাছে—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.০ মাত্রা। তবে আন্তর্জাতিক ভূবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রগুলোর তথ্যে মাত্রার কিছুটা তারতম্য দেখা গেছে। বৈশ্বিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভার’ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ এবং এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের খুবই অগভীর স্তরে, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪ এবং এর কেন্দ্রস্থল ছিল ভূ–পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের কাছাকাছি হওয়ায় মৃদু মাত্রার হলেও ঝাঁকুনিটি বেশ কড়াভাবে টের পেয়েছেন ঢাকাবাসী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অববাহিকায় ভূকম্পনের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় আজকের এই কম্পন সাধারণ মানুষের মনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এর আগে চলতি মাসের ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের বেশ কিছু এলাকায় ৪.৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর এমন মৃদু কম্পন ঢাকার মতো ঘনবসতিপূর্ণ সুউচ্চ ভবনের নগরীতে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আশঙ্কা প্রকাশ করছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সারা দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় তাদের টিমগুলো প্রস্তুত রয়েছে।

Related News

সাভারে আমিনবাজারে ছেলের কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

সাভারের আমিনবাজারে মাদকসেবীদের হামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাব হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান আসামিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার তাগিদ: প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা বৃদ্ধি ও বৃত্তাকার নৌপথ তৈরিতে নেওয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা।

সাশ্রয় হওয়া ৪.৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন ৪,৩৪১ জন হাজি

২০২৬ সালের হজে বাড়িভাড়া ও সার্ভিস চার্জ সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দিচ্ছে সরকার। জানুন কে কত পাবেন।

ডিবির অভিযানে আটক নারীদের জোরপূর্বক মুখ দেখানো: মানবাধিকার ও আইন লঙ্ঘনের বিতর্ক

রাজধানীর আবাসিক হোটেলে ডিবির অভিযানে আটক নারীদের জোরপূর্বক মুখ দেখানোর ভিডিও প্রকাশ নিয়ে মানবাধিকার ও আইন লঙ্ঘনের বিতর্ক। সংবিধান ও হাইকোর্টের নির্দেশনার তোয়াক্কা না করার অভিযোগ।

পটুয়াখালীতে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবাবলীতে পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস খানের লোকজনের বিরুদ্ধে।

নভোএয়ারে চাকরির সুযোগ, পদ সহকারী সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।

শাহজালালে লাগেজ চুরির মহোৎসব: ক্ষতিপূরণ নামমাত্র, তদন্তে নামল হাইকোর্টের কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। অভিযোগের পাহাড় জমলেও ক্ষতিপূরণ নামমাত্র। বিষয়টি খতিয়ে দেখছে হাইকোর্টের তদন্ত কমিটি।

Search