রাজনীতি

আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেদিন পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে শহীদ হন তিনি। তার এই আত্মাহুতি মুহূর্তের মধ্যে পাল্টে দেয় পুরো আন্দোলনের গতিপথ। একটি প্রাণ হারানোর ঘটনা রূপ নেয় তীব্র গণপ্রতিরোধে। তৎকালীন সমন্বয়ক ও ছাত্রনেতাদের মতে, শহীদ আবু সাঈদের শাহাদাতই জুলাই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে নেয়।

অতি সাধারণ এক পরিবার থেকে উঠে আসা আবু সাঈদ ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সহপাঠীদের স্মৃতিচারণে উঠে আসে, কোনো অন্যায় দেখলেই রুখে দাঁড়াতেন তিনি। জুলাই আন্দোলনেও একদম সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ। তার এই আত্মত্যাগ আন্দোলনের পালে নতুন হাওয়া যোগ করে।

তৎকালীন সমন্বয়কদের মতে, আবু সাঈদের শাহাদাত কোটা সংস্কারের লড়াইকে একটি ঐতিহাসিক গণআন্দোলনে রূপ দিয়েছিল। তার রক্ত আপামর জনসাধারণের মনে প্রতিবাদের নতুন শক্তি জোগায়। ঘরের কোণে নীরব দর্শক হয়ে থাকা হাজারো মানুষও সেদিন ঘর ছেড়ে রাজপথে নেমে আসেন।

ইতিহাসের পাতায় ১৬ জুলাই তাই কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়; এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর দিন। আবু সাঈদকে জুলাই আন্দোলনের শহীদদের অগ্রগামী পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে সাবেক সমন্বয়কেরা বলেন, তার এই অসীম সাহসিকতা জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ মাঠ ছেড়ে যায়নি। সে তার কথা রেখেছে। এই ঘটনা পরবর্তীতে সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একজন সাধারণ ছাত্র আবু সাঈদ যদি ন্যায়ের জন্য এভাবে বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তবে আমরা কেন নয়—এই বিবেকের তাড়না সবাইকে তখন রাজপথে নামতে বাধ্য করেছিল।’

নাহিদ ইসলাম স্টার নিউজকে বলেন, ‘আমি মনে করি আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম বা আন্দোলনের প্রধান চালিকাশক্তি। এক ধরনের আত্মিক নেতৃত্ব তৈরি হয়েছিল আবু সাঈদকে ঘিরে। যেহেতু সে রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল, তাই তার এই চলে যাওয়া আমাদের সবাইকে নতুন করে লড়াই করার শক্তি দিয়েছিল।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘দুই হাত প্রসারিত করে আবু সাঈদ যেভাবে বুকে গুলি ধারণ করেছিল, সেই দৃশ্য বাংলাদেশের সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ সমাজকে দেশের জন্য জীবন দিতে উদ্বুদ্ধ করেছিল। মানুষ সেই সাহস বুক পকেটে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আবু সাঈদের শহীদ হওয়ার এই ১৬ জুলাইকে শহীদ দিবস হিসেবে স্মরণে রাখা এবং তার প্রতি সম্মান জানানো—এটি যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এ দেশের মানুষ হৃদয়ে লালন করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ‘আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা যদি এই অপরাধীদের বিচার করতে না পারি, তবে আজ হোক বা কাল, বাংলাদেশকে এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।’

Related News

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…

জাদুঘর না খুললে জনগণই খুলবে: নাহিদ

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত…

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে আলোচনা: প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ধন্যবাদ

চীনের সাথে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ…

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় এই তথ্য নিশ্চিত করেন।

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে…

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের ৩য় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | দৈনিক শব্দমিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করেছেন। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম মৌলভীবাজার সফর।

হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইনসাফভিত্তিক দেশের আহ্বান ডা. শফিকুর রহমানের

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অন্যায়-বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান।

Search