জাতীয়

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৩ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। আর ল্যাব টেস্টে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৫ জন। সব মিলিয়ে রোগটিতে এ পর্যন্ত মোট ৭৮০ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২৪৪ জন। আক্রান্তদের মধ্যে ৯৮ হাজার ৬০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে ইতিমধ্যে ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Related News

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইন এক যুগান্তকারী পদক্ষেপ: আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনের নতুন সংশোধনী নিয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটি ইসলামি আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং প্রবীণদের সুরক্ষা দেবে।

বিরোধীদলীয় নেতাকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের প্রশংসা করার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search