তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের সাবেক সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা এবং ‘দৈনিক শব্দমিছিল‘-এর শ্রদ্ধাভাজন উপদেষ্টা সম্পাদক জনাব মাহফুজুর রহমান বেশ কিছুদিন যাবৎ মাথায় রক্ত জমাট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অতিসম্প্রতি একটি সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
দৈনিক শব্দমিছিল পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় উপদেষ্টা সম্পাদকের দ্রুত ও পূর্ণ আশু রোগমুক্তি কামনায় পত্রিকাটির সকল স্তরের সাংবাদিক, লেখক, কলামিস্ট, বিজ্ঞাপনদাতা এবং অগণিত শ্রদ্ধেয় পাঠকের কাছে বিনীতভাবে বিশেষ দোয়া ও প্রার্থনা কামনা করা হচ্ছে।
জনাব মাহফুজুর রহমানর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ তাঁর জন্মস্থান বাগেরহাটে এক রুহানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমে খাজগানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিকটাত্মীয় এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মাহফিলে মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে মোনাজাত করা হয়, যেন পরম করুণাময় তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং পুনরায় সুস্থ শরীরে সামাজিক ও বৈদ্ধিক কর্মজীবনে ফিরে আসার তাওফিক দান করেন।
জনাব মাহফুজুর রহমান দীর্ঘ পেশাগত জীবনে গণযোগাযোগ ও সরকারি তথ্য বিভাগে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এবং তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দিকনির্দেশক হিসেবে ‘দৈনিক শব্দমিছিল’-এর উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সুচিন্তিত পরামর্শ ও দিকনির্দেশনা দৈনিক শব্দমিছিলকে পাঠকপ্রিয় করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে।
শব্দমিছিল পরিবার তাঁর শারীরিক সংকটকালে গভীর সমবেদনা প্রকাশ করছে এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করছে।