জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২৭ মিনিটে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত গার্ড অব অনার তাকে প্রদান করা হয়।

এরপর রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মন্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও দেশপ্রেমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, জাতীয় স্মৃতিসৌধ জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক। এটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও দেশগঠনের কাজে অনুপ্রাণিত করবে।

পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তাদের নেতৃত্ব, দেশপ্রেম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সবশেষে তিনি মহান আল্লাহতায়ালার কাছে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের ওপর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বর্ষণের জন্য দোয়া করেন।

স্মৃতিসৌধ পরিদর্শন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘উদয় পদ্ম’ বৃক্ষের চারা রোপণ করেন এবং পরে সেখান থেকে প্রস্থান করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সেক্রেটারি মো. সরওয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সাভার ক্যান্টনমেন্টের জিওসি উপস্থিত ছিলেন।

Related News

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

বিএনপির সংসদীয় দলের সভায় চাঁদাবাজি, দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দশম সাক্ষ্যগ্রহণ

মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় নয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নানক, তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, দ্রুত তদন্ত ও কার্যকর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফ্যামিলি কার্ড কর্মসূচি আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের নামে টাকা দাবি করলে ১০৯৮ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান।

পলাশ হত্যা মামলায় মঈনউদ্দিনকে গ্রেফতার দেখালেন আদালত

জুলাই আন্দোলনের সময় মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

শিক্ষার্থীর চোখ নষ্টের মামলায় সাবেক ডিআইজি গ্রেফতার

মিরপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শিক্ষার্থী সিয়াম ব্যাপারীর ডান চোখ নষ্ট হওয়ার মামলায় সাবেক ডিআইজি মো. হামিদুল আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ডিবি। পল্লবী থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন।

Search