সারাদেশ

পুলিশি হয়রানির অভিযোগ, মতলব উত্তরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তরে সিএনজিচালিত অটোরিকশার ওপর পুলিশের হয়রানিমূলক মামলা দেওয়া, আইনি কাগজপত্র নবায়নের সুযোগ না দেওয়া এবং বিভিন্ন ডিউটিতে গাড়ি ব্যবহারের পর প্রাপ্য ভাড়া না দেওয়ার অভিযোগে কর্মবিরতি পালন করছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক ও মালিক সমিতি।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী, চাকরিজীবী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে বিকল্প উপায়ে বাড়তি ভাড়া গুণে যাতায়াত করতে হচ্ছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন রুটে অটোরিকশা চলাচল বন্ধ রেখে প্রতিবাদ জানান তারা।

বিক্ষুব্ধ অটোরিকশা চালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়, কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ প্রদান করা হয় না। এসব ধারাবাহিক হয়রানির প্রতিবাদে তারা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন।

চালক মানিক মিয়া বলেন, অনটেস্ট গাড়িগুলোর কাগজপত্র করার কোন সুযোগ দিচ্ছে না সরকার। চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক ও থানা পুলিশ অন্যায়ভাবে মামলা দিচ্ছে। কোনো কারণে গাড়ির কাগজপত্র জব্দ বা কনটেস্ট করা হলে সেগুলো সঠিক প্রক্রিয়ায় রিনিউ বা ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হচ্ছে না।

এবিষয়ে মতলব উত্তর অটোরিকশা চালক ও মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল ফরাজী বলেন, আমরা নিয়ম মেনে সড়ক গাড়ি চালাতে চাই। কিন্তু বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং ডিউটির নামে গাড়ি খাটিয়ে ভাড়া দেওয়া হচ্ছে না, তাতে আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। দাবিসমূহ মানা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুশিয়ারি দেন তিনি।

এবিষয়ে সরকারি পুলিশ সুপার মতলব (সার্কেল)জাবীর হুসনাইন সানীব হয়রানীর অভিযোগ অস্বীকার করে  বলেন,আমরা কেন তাদের হয়রানি করতে যাব আমরা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মান্য করে আইন বাস্তবায়ন করছি।

Related News

‎খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ‎

খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং সাত লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সাংবাদিক আমির খসরু আর নেই

বের সদস্য ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই।

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

মৌলভীবাজারে স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে বাতিল ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। প্রতিবাদে ঢাকার রাজপথ অবরোধ প্রসেস পরীক্ষার্থীদের।

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

Search