সারাদেশ

প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

বরিশাল ব্যুরো

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক ২৩ থেকে ২৫ আগস্ট প্রশিক্ষণের আয়োজন করে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ৯:০০ টায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন দিক, শিশুদের নিরাপত্তা, যত্ন, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানসম্মত করার বিষয় আলোকপাত করে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জন্ম, ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পৃথিবীর সব মানুষ সমান মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। মানুষে মানুষে যে পার্থক্য ও বিভাজন বিদ্যমান তার অধিকাংশই সমাজ ও মানুষের তৈরি। সৃষ্টিকর্তা মানুষকে বিভাজন করে সৃষ্টি করেননি। তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষকে প্রথমে মানুষ হিসেবে মূল্যায়ন করা।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, কার্যকর ও মানসম্মত করার ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে এবং প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য একটি আস্থার জায়গা হিসেবে গড়ে ওঠে সেলক্ষ্যে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে মানুষ হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গিই পারে ধর্ম-বর্ণ ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে।

উল্লেখ্য, প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক শাহজাদী আক্তার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার দিলরুবা রইচি, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিন আহম্মদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার ইসমত আরা খানম ও সরকারি শিশু পরিবার বালিকা উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের লেকচারার মোসাঃ সামসুন্নাহার। এসময় বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Related News

‎খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ‎

খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং সাত লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সাংবাদিক আমির খসরু আর নেই

বের সদস্য ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই।

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

মৌলভীবাজারে স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে বাতিল ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। প্রতিবাদে ঢাকার রাজপথ অবরোধ প্রসেস পরীক্ষার্থীদের।

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

Search