জাতীয়

আজ যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও সর্বজনীন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই পুণ্যময় দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দিনটি স্মরণে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, গোলচত্বর, বিভিন্ন সড়ক ও লাইটপোস্টগুলোকে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানারে সুশোভিত করা হয়। বাংলাদেশ সচিবালয় জামে মসজিদসহ সারা দেশের প্রধান প্রধান মসজিদে বাদ জোহর ও এশায় বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাছাড়া বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে ওয়াজ মাহফিল, সেমিনার, টকশো প্রচার, ক্বিরাত সম্মেলন, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবি ভাষায় খুতবা লিখন প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্মরণিকা প্রকাশ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে এবং জাতীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ওয়াকফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশ্বনবীর জীবন, প্রগতি, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেশের সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র এবং প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একই শ্রদ্ধায় উদযাপিত হচ্ছে দিনটি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Related News

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে বাংলাদেশ। জাতীয় স্বার্থ ও মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ অগ্রাধিকার: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ অক্টোবরের জাপান সফরে দ্বি-পাক্ষিক বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুয়েটের গবেষকদের বর্জ্য থেকে বায়োক্রুড তেল উৎপাদনের প্রদর্শনী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস।

ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সচিবালয়ে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচারপ্রক্রিয়া ও পরিবারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চান নাহিদ ইসলাম

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু নবায়ন নয়, নতুন চুক্তির দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের সমান অংশীদারত্বও চেয়েছেন তিনি।

Search