সারাদেশ

বাঘাইয়াকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির দ্বিতীয়বার সভাপতি হলেন আমিনুল ইসলাম জসিম

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাঘাইয়াকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দ্বিতীয়বারের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম জসিম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২৩ আগস্ট  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সম্প্রতি এ এডহক কমিটির অনুমোদন প্রদান করেছে। এতে সভাপতি হিসেবে মোঃ আমিনুল ইসলাম জসিমের নাম উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মো. শহীদ উল্লাহ এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন উম্মে কুলসুম সীমা। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম জসিমের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যেও এ কমিটি নিয়ে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে।

শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ হবে অনুমোদনের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত, যেটি আগে হবে।

বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা জানিয়েছেন।

Related News

মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: জেলা বিএনপি নেতা আলমগীর সরকার

মতলব উত্তরের সাদুল্লাপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দিতে আনন্দ মিছিল

মতলব উত্তরের নেদায়ে ইসলাম ফরাজীকান্দির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত।

সিদ্ধিরগঞ্জ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে বাউল গানের আসর বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী মো. জসিমের সংবাদ সম্মেলন।

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তিত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

মতলব উত্তরে প্রেমিক যুগল’কে আটক করে চাঁদা আদায়ের ঘটনায় আটক ৩

মতলব উত্তরের ফরাজীকান্দিতে প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী।

সিদ্ধিরগঞ্জে শ্মশানে মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা তীরের শ্মশানে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদকমুক্ত করার জোরালো দাবি।

নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম

মতলব উত্তরে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ নির্মাণকাজ পরিদর্শন করলেন অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম।

Search