দারিদ্র্য দূরীকরণে সাশ্রয়ী আবাসন ও আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানান।
আন্তর্জাতিক: প্রবল ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির কারণে কানাডার অন্যতম প্রধান শহর টরন্টোতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল।
গত ২ সেপ্টেম্বর সংঘটিত এই প্রাকৃতিক বিপর্যয়ে শহরের অনেক নিচু এলাকা প্লাবিত হয়। আকস্মিক জলাবদ্ধতার কবলে পড়ে রাস্তায় আটকে যায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন। অনেক স্থানে বাস ও গাড়ি পানিতে অর্ধমগ্ন অবস্থায় আটকে থাকার দৃশ্যও দেখা গেছে।
স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, হঠাৎ করেই বয়ে যাওয়া প্রবল ঝড় এবং অল্প সময়ে অতিরিক্ত শিলা ও বৃষ্টিপাতের কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা এই বিপুল পরিমাণ পানি নিষ্কাশনে হিমশিম খায়। ফলে প্রধান সড়কগুলো দ্রুত জলমগ্ন হয়ে পড়ে। আকস্মিক এই বন্যার কারণে শহরের বেশ কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার যাতায়াতেও কিছুটা জটিলতা তৈরি হয়।
স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগগুলো দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জলাবদ্ধ রাস্তাগুলো থেকে পানি নিষ্কাশন ও আটকে পড়া যানবাহন উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানান।
ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ সামরিক অভিযানের আগে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সতর্কতা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা।
আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৬’ প্রতিবেদনে তেলের মজুত হ্রাস ও সরকারি ঋণ বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলা ‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ জন নিহত ও ৩৮০টি সামরিক যান ধ্বংসের দাবি করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক সংবাদ।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও যৌথ সহায়তা বৃদ্ধিতে ৩ বছর মেয়াদী দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ।
সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতে চলা আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা ও বিদেশি অর্থায়নের অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। আন্তর্জাতিক সংবাদ।
দিল্লির যন্তর মন্তরের বন্ধ গেট টপকে ঢোকায় ককোরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। আন্তর্জাতিক সংবাদ।
হুথি বাহিনীর ধারাবাহিক হামলার পর রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শত শত ফ্লাইট বাতিল ও ব্যাপক এভিয়েশন সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ।
