নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ৩ শিক্ষক আটক
নড়াইলে শিক্ষকের মারধরে মাদ্রাসাছাত্র সৈয়দ সুলায়মান ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
ঢাকা: লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫৪ হাজার শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পাঠদান কৌশল আরও বাড়াতে মাধ্যমিক স্তরের চার বিষয়ের শিক্ষকদের এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এই বিশাল প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বিষয়ভিত্তিক ‘মাস্টার ট্রেইনার পুল’ গঠন করা হবে। যোগ্য ও আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা। এর অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের মোট ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—এই চার বিষয়ে ৪২ দিনব্যাপী দীর্ঘমেয়াদি ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং’ দেওয়া হবে।
এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি দক্ষ পুল প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট নীতিমালা ও পেশাগত মানদণ্ডের ওপর ভিত্তি করে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকেই এই মাস্টার ট্রেইনার পুল নির্বাচন করা হবে।
আবেদনের শর্তাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা:
মাস্টার ট্রেইনার হিসেবে আবেদন করার জন্য শিক্ষকদের কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অগ্রায়ণপত্র (Forwarding) দাখিল করতে হবে।
অগ্রায়ণপত্রে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি দিচ্ছেন এবং প্রশিক্ষণ শেষে নির্দিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে মাস্টার ট্রেইনার হিসেবে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি (NOC) প্রদান করছেন।
প্রমাণক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষক হিসেবে পূর্বের অভিজ্ঞতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র কিংবা অফিস আদেশের কপি অবশ্যই সংযুক্ত করতে হবে।
ইচ্ছুক ও যোগ্য শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।