মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই ভয়াবহ হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে মার্কিন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর একটি বড় অংশ রয়েছে। আহতদের মাঝে ৬১ জন নারী ও ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে দুইজন নারী ও একটি শিশুও অন্তর্ভুক্ত রয়েছে। মর্মান্তিক এই পরিসংখ্যান তুলে ধরে কারমানপুর তাঁর পোস্টে লেখেন, ‘প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ এবং একটি পরিবার দাঁড়িয়ে থাকে।’
গত রোববার পারস্য উপসাগরের লারাক দ্বীপে মার্কিন বিমান হামলার মাধ্যমে দীর্ঘ এক মাসের এক ধরনের নীরবতা ভেঙে নতুন করে পূর্ণ মাত্রার সামরিক সংঘাত শুরু হয়। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, সামুদ্রিক মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি পর্যবেক্ষণ করার পরই ওই দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপের কড়া জবাব দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত প্রধান মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হয়। এরপর গত মঙ্গলবার গভীর রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের তদারককারী সেন্টকম (CENTCOM) ইরানের অভ্যন্তরে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও একদফা শক্তিশালী বিমান হামলা চালায়।
বিশ্লেষকদের মতে, শত্রুতার অবসান এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে গত ১৮ জুন যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তার বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় মূলত জুলাই মাস থেকেই এই নতুন লড়াইয়ের সূত্রপাত হয়, যা বর্তমানে এক ভয়ঙ্কর আঞ্চলিক সংকটে রূপ নিয়েছে।
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপন, লাগেজের গতিবিধি সরাসরি দেখবে যাত্রীরা।
যাত্রাবাড়ী-শ্যামপুরের সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রোটারিয়ান এম নাজমুল হাসানের শোক প্রকাশ।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্রিয়েটিভ ইকোনমি প্রসার ও শিশু বিকাশের তাগিদ দেন।
লালমনিরহাটে ‘আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে খেলাধুলা ও সুস্থ মানসিকতার গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
