রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন জাহিদ আহসান

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান তাঁর পদত্যাগপত্র জমা দেন। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সকল সদস্যের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাঁর পদত্যাগ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে নতুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ (বাগছাস) নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুন রাজনৈতিক পরিচয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি। নাম পরিবর্তনের মাত্র এক সপ্তাহের মাথায় চার সদস্যের বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

ওই সময় ঘোষিত কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সভাপতির পদত্যাগের পর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আহসান লাবিব দায়িত্ব গ্রহণ করায় সংগঠনটির আগামী কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related News

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের পরিসংখ্যান ও সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত, সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

জাতীয় সংসদে পুনর্গঠন করা হলো কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: যৌথ অভিযানের দাবি সংসদে, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগ

রাজধানীসহ দেশে ছিনতাই, চুরি ও চাঁদাবাজি বাড়ায় পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে উঠেছে ফুটপাত দখলের অভিযোগও।

আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ইউনূস ফোন করেন জামায়াত আমিরকে: রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ড. ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান।

জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে জীবন অন্তর্ভুক্তির দাবি এমপি মনিরুল হকের

সংসদে জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

শীঘ্রই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল: আলোচনায় শীর্ষ পদ ও সম্ভাব্য নেতৃত্ব

এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল। সিনিয়র যুগ্ম মহাসচিব পদসহ দলের সাংগঠনিক পরিবর্তনের গুঞ্জন নিয়ে বিস্তারিত।

কুড়িগ্রামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’-এর নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও ভুক্তভোগীরা।

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

ব্যক্তিগত কারণে জাহিদ আহসান পদত্যাগ করায় জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।

Search