খেলা

বিশ্বকাপ জেতার রেশ কাটতে না কাটতেই অবসরের ঘোষণা স্পেনের লরিয়েন্তের

স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর রেশ কাটতে না কাটতেই এবার হুট করে অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে চিরবিদায় জানান এই স্প্যানিশ তারকা।

ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’

চলতি বছরের ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় স্পেন। যদিও শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি তাকে কাটাতে হয়েছিল বেঞ্চে বসে, তবুও স্পেনের এই ঐতিহাসিক বিশ্বকাপজয়ী দলের গর্বিত অংশীদার তিনি। ২০২৬ সালের এই ফুটবল বিশ্বকাপে তিনি দেশের হয়ে মোট তিনটি ম্যাচ খেলেছেন এবং একটি অ্যাসিস্টও নিজের নামের পাশে যোগ করেছেন।

অবসরের সময় নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—এমনটি উল্লেখ করে লরিয়েন্তে স্পষ্ট করেন যে, বিশ্বকাপের ফল বা দলে নিজের একাদশে থাকা না থাকার ওপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা তিনি অনেক আগেই করে রেখেছিলেন।

ইনস্টাগ্রামে তিনি আরও লেখেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝতে পারবেন না। সত্যি বলতে বাইরে থেকে দেখলে হয়তো এটা নিজেও বুঝতে পারতাম না। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা বিশ্বকাপ জিততাম কি না—সেটা বিবেচ্য বিষয় ছিল না। কারণ, এরই মধ্যে আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

বিদায়বেলায় সতীর্থ ও ভক্ত-সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লরিয়েন্তে বলেন, ‘বিগত বছরগুলোতে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অসাধারণ ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি চিরকাল কৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সবকিছুই হৃদয়ে ধরে রাখব। তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে। এমন এক অসাধারণ দলের সঙ্গে, যারা স্পেনকে শীর্ষে তুলে ধরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। তারা সেটা করে দেখিয়েছে।’

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্পেনের জার্সিতে মোট ২৭টি ম্যাচ খেলেছেন মার্কোস লরিয়েন্তে। জাতীয় দলের জার্সিতে কোনো গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল। সদ্য সমাপ্ত ২০২৬ সালের বিশ্বকাপ জয়ই তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ও সবচেয়ে বড় শিরোপা অর্জন।

Related News

ম্যানচেস্টার সিটির দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দীর্ঘমেয়াদি শাস্তির দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর মতে, শুধু অবনমন যথেষ্ট নয়।

জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, ব্যাটে সেঞ্চুরি-ফিফটি, কিপিংয়ে ৯ ডিসমিসাল

৩২তম জন্মদিনে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন দাস। ব্যাট হাতে ৫৩ ও ১০২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে করেছেন ৯টি ডিসমিসাল।

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের নতুন অধিনায়ক কুশল মেন্ডিস। ক্রীড়া সংবাদ।

আফগানিস্তানের আরও বিপদ, চোট পেয়ে মাঠ ছাড়লেন শহীদি

আবুধাবি টেস্টে বাংলাদেশের ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে আফগানিস্তান। ফিল্ডারের থ্রো পায়ে লাগায় ২০ রান করে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি।

মেসির অনুবাদকও হয়েছিলেন রোনালদো, জানালেন পুরোনো বন্ধুত্বের গল্প

লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির জন্য ইংরেজি অনুবাদ করে দেওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

দেশে মানসম্মত পেসারের সংখ্যা বাড়ানোর তাগিদ সালাহউদ্দিনের

বাংলাদেশের পেস বোলিংয়ের গভীরতা বাড়াতে ঘরোয়া ক্রিকেটে আরও মানসম্মত পেসার তৈরির ওপর জোর দিয়েছেন বিসিবি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। হাসান মাহমুদের বোলিংয়েরও প্রশংসা করেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে আজ আর্সেনাল-লিলি, বার্সেলোনার প্রতিপক্ষ গালাতাসারে

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচডেতে আজ আর্সেনাল খেলবে লিলির বিপক্ষে, বার্সেলোনা মুখোমুখি হবে গালাতাসারের। মাঠে নামছে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডও।

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলি? ২ শর্ত জুড়ে দিলেন বিসিসিআই প্রধান

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। ফিটনেস ও পারফরম্যান্সই প্রধান মানদণ্ড। খেলাধুলা সংবাদ।

Search