রাজনীতি

সরকার উৎখাতের আন্দোলন করছি না, শান্তিপূর্ণ লংমার্চের প্রস্তুতি জানাল ১১ দলীয় ঐক্য

ঢাকা: বর্তমান সরকারকে আন্দোলন করে রাতারাতি পতন বা উৎখাত করার কোনো উদ্দেশ্য তাঁদের নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমরা এই সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না। উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন লংমার্চের সর্বশেষ প্রস্তুতি ও রূপরেখা তুলে ধরতে ১১ দলীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে লংমার্চের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরে গোলাম পরওয়ার জানান, কর্মসূচিকে সুশৃঙ্খল ও গতিশীল করতে বিশেষ কৌশল নেওয়া হয়েছে। কোনো একটি স্থানে পথসভা চলাকালীন অগ্রবর্তী একটি টিম দ্রুত পরবর্তী স্পটে চলে যাবে এবং সেখানে বক্তব্য দেওয়ার পর মূল শীর্ষ নেতারা পরবর্তীতে ওই স্পটে গিয়ে যুক্ত হবেন। এর মাধ্যমে মূলত অপচয় রোধ ও সময় সাশ্রয় করা হবে।

লংমার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান ঘোষণা করে তিনি জানান, ঢাকার চিটাগাং রোডের কাঁচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ক্রমানুসারে পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা শেষে সম্পূর্ণ গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা করবে।

পথিমধ্যে যানজট বা গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটির মতো স্বাভাবিক ব্যতিক্রম বাদ দিলে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যেই গাড়িবহর লালদীঘিতে গিয়ে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর এই নেতা।

লংমার্চকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে বিশেষ কিছু ব্যবস্থার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার জানান, লংমার্চে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে ডেলিগেট কার্ড প্রদান করা হবে। এছাড়া প্রতিটি গাড়ির সামনে ও পেছনে নির্দিষ্ট স্টিকার ও নম্বরযুক্ত থাকবে। দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি এবং মেডিকেল টিমের গাড়িগুলো সুনির্দিষ্ট শৃঙ্খলায় বহরের নির্দিষ্ট ক্রমানুসারে থাকবে।

Related News

বিরোধী দলের লংমার্চ গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা সৃষ্টি না করার আহ্বান রুহুল কবির রিজভীর

বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক অধিকার উল্লেখ করে পরিকল্পিত অচলাবস্থা তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বগুড়ায় প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ির ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত পথচারী ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন জাহিদ আহসান

: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের পরিসংখ্যান ও সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত, সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

জাতীয় সংসদে পুনর্গঠন করা হলো কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: যৌথ অভিযানের দাবি সংসদে, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগ

রাজধানীসহ দেশে ছিনতাই, চুরি ও চাঁদাবাজি বাড়ায় পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে উঠেছে ফুটপাত দখলের অভিযোগও।

আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ইউনূস ফোন করেন জামায়াত আমিরকে: রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ড. ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান।

জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে জীবন অন্তর্ভুক্তির দাবি এমপি মনিরুল হকের

সংসদে জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

Search