ভুরুঙ্গামারীতে কৃষকদের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা: কেবল আইনভঙ্গ নাকি গভীর সংকটের বহিঃপ্রকাশ?
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের ডিলারের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা কেবল আইনভঙ্গ নয়, এর পেছনে রয়েছে সিন্ডিকেট ও ন্যায্যতার দীর্ঘদিনের সংকট।
শিক্ষাঙ্গন: বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামে ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের (২০২৭ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্বের ছয়টি দেশে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীরা এই সুযোগের আওতায় আসতে পারবেন।
সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ভর্তির যোগ্যতা ও শর্তাবলি:
এই প্রোগ্রামের আওতায় মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই দুটি শাখায় শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
আবেদনকারীকে অবশ্যই জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নির্দিষ্ট ছয়টি দেশের (সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, সংযুক্ত আরব আমিরাত) বৈধ অভিবাসী অথবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে।
৩১ ডিসেম্বর ১৯৯৭ সালের পরে জন্মতারিখের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জেএসসি, জেডিসি বা সমমানের পাসের সনদ জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সীমা:
অনলাইনে আবেদন করার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন ফি: ৬১০ টাকা।
ভর্তি ফি জমাদান: আগামী ২৭ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
যোগাযোগ ও বিস্তারিত তথ্য:
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অথবা সরাসরি বাউবির অফিশিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া প্রয়োজনে ওপেন স্কুলের ডিনের ইমেল (dean.os@bou.ac.bd) কিংবা ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে (iapw@bou.ac.bd) যোগাযোগ করা যাবে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের ডিলারের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা কেবল আইনভঙ্গ নয়, এর পেছনে রয়েছে সিন্ডিকেট ও ন্যায্যতার দীর্ঘদিনের সংকট।
রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শুভ জন্মাষ্টমী। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান।
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।
যশোরের কেশবপুরে পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানা ভবনে ঢুকে পড়েছে একটি বাস। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় জবি শিক্ষার্থীদের বহনকারী আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ১৫ জন।
নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকার চায়ের বাকি বিল চাওয়ায় চা বিক্রেতা ও মুদি দোকানির লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
নড়াইলে শিক্ষকের মারধরে মাদ্রাসাছাত্র সৈয়দ সুলায়মান ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
জন্মের পরই শিশুদের ‘এক-আইডি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ সব সেবা মিলবে এই একক ডিজিটাল পরিচয়পত্রে। জানুন বিস্তারিত।
