জয়ের দেখা নেই পিএসজির, মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে জয়ের দেখা পাচ্ছে না পিএসজি। মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
খেলাধুলা: গত দুই দশক ধরে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখা দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই জার্সিতে দেখার স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করে আসছেন ফুটবলপ্রেমীরা। অবশেষে ভক্তদের সেই বহুল প্রতীক্ষিত স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো এই দুই মহাতারকাকে একই দলে খেলতে দেখা যেতে পারে।
টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসের বরাত দিয়ে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে নিজের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিকভাবে ইতি টানতে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করতে যাচ্ছেন তেভেজ। শৈশবের স্মৃতিবিজড়িত ক্লাব বোকা জুনিয়র্সের বিখ্যাত মাঠ ‘লা বম্বোনেরা’য় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। অবসরের পাঁচ বছরেরও বেশি সময় পর নিজের প্রিয় মাঠে এই সম্মাননা পেতে চলেছেন তিনি।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে মেসি ও রোনালদো—উভয়ের সঙ্গেই ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সৌভাগ্য হয়েছে তেভেজের। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে এবং আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে তাঁর যেমন দারুণ বোঝাপড়া ছিল, তেমনি দুজনের সঙ্গেই রয়েছে গাঢ় বন্ধুত্বের সম্পর্ক। সে কারণেই তেভেজের এই বিশেষ আমন্ত্রণে লা বম্বোনেরায় তাঁদের উপস্থিতি নিয়ে জোরালো গুঞ্জন চলছে। আর সবচেয়ে বড় চমক হিসেবে দুজনকে একই দলের হয়ে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
ইতিমধ্যে বোকার সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলে এই ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমতি নিয়েছেন তেভেজ। রিকেলমের সবুজ সংকেত পাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিস্তারিত পরিকল্পনা। তেভেজের বর্ণাঢ্য ক্যারিয়ারে তাঁর সঙ্গে খেলেছেন এমন প্রায় ৬০ জন তারকা ফুটবলারকে এই ম্যাচে আমন্ত্রণ জানানো হবে।
বোকা জুনিয়র্সের জার্সিতে ২৭৯টি অফিসিয়াল ম্যাচে ৯৪ গোল এবং ৫৬টি অ্যাসিস্টের মালিক তেভেজ ক্লাবটির হয়ে জিতেছেন কোপা লিবের্তাদোরেস ও একাধিক লিগ শিরোপাসহ মোট ১১টি ট্রফি। ২০২২ সালের জুনে বুটজোড়া তুলে রাখার পর কোচিং পেশায় জড়ালেও একটি জমকালো বিদায়ী ম্যাচ আয়োজন তাঁর দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা ছিল। ডিসেম্বরের সেই মহাতারকাদের মেলায় ফুটবল বিশ্ব এক অবিস্মরণীয় সন্ধ্যার সাক্ষী হতে চলেছে।
ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে জয়ের দেখা পাচ্ছে না পিএসজি। মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
দীর্ঘ চার বছর পর জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানের ফেরার দরজা বন্ধ হয়নি বলে জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। টপ এন্ড টি-টোয়েন্টিতে ভালো করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কুতি রোমেরো।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলা প্রশাসনিক বিতর্ককে পাশ কাটিয়ে আফ্রিকার ফুটবল উন্নয়ন ও সহযোগিতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন আফ্রিকান কর্মকর্তারা।
কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টি মিসে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে জোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদ। থামল তাদের টানা জয়ের ধারা।
মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংসে গড়েছেন একাধিক
রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন লুকা মদ্রিচ। তবে শুধু নামের কারণে নয়, ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর দায়িত্ব নিয়েই ফিরতে চান তিনি।
