সারাদেশ

বন্দরনগরীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে উদযাপিত হলো ‘সিলন আমার শহর চট্টগ্রাম’

চট্টগ্রাম: চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, জীবনযাপন এবং শহরকে ঘিরে মানুষের আবেগ ও স্মৃতিকে উদ্‌যাপনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ‘সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বন্দরনগরীর চেনা ও অচেনা নানা গল্প এক ভিন্নধর্মী অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রতিটি শহরের রয়েছে নিজস্ব পরিচয়, ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে এক অনন্য আবেগের সম্পর্ক। দেশের বিভিন্ন শহরের এসব নিজস্ব গল্প নতুনভাবে আবিষ্কার ও সারা দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ হিসেবে ‘সিলন টি’ শুরু করে ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইন। আর এই বর্ণাঢ্য যাত্রার প্রথম শহর হিসেবে বেছে নেওয়া হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে।

আয়োজনের শুরু থেকেই চট্টগ্রামের মানুষকে এর সক্রিয় অংশ করে তোলে সিলন টি। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ফুটিয়ে তুলতে বাজারে আনা হয় বিশেষ নকশার সিলন টি প্যাকেজিং। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ‘আমার শহর’ কনটেস্টের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের তাদের প্রিয় শহর ঘিরে ব্যক্তিগত স্মৃতি ও গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়। বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর মধ্য থেকে প্রতি সপ্তাহে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের মেগা ইভেন্টে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

মেগা ইভেন্টজুড়ে ছিল চট্টগ্রামকে নতুন করে আবিষ্কারের দারুণ সুযোগ। পুরোনো চট্টগ্রামের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য থেকে শুরু করে বন্দর ও রেলওয়ের গল্প, শহরের সংগীত, জীবনযাপন এবং বৈচিত্র্যময় খাবার চমৎকার উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। চট্টগ্রামের নিজস্ব খাদ্যসংস্কৃতিকে উদ্‌যাপন করতে মেজবান থেকে বেলা বিস্কুট এবং চায়ের আড্ডার নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। এর পাশাপাশি চট্টগ্রামের সমৃদ্ধ সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এক আকর্ষণীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়।

৫০ জনের অধিক কনটেন্ট ক্রিয়েটরের অংশগ্রহণে ইভেন্টটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সাবিলা নূর, সামিরা মাহি, এস.পি. ক্রিয়েশন, রেজভি আহমেদ, বেংগলি বইন, সম্পদ ও জিসানের মতো জনপ্রিয় ক্রিয়েটরেরা তাঁদের কনটেন্ট ও উপস্থিতির মাধ্যমে চট্টগ্রামের ভিন্ন ভিন্ন গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিলন আমার শহর বিশেষ ব্যক্তিত্ব সম্মাননা’। নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের মাধ্যমে চট্টগ্রামের পরিচয়, সংস্কৃতি ও সমাজকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়।

চট্টগ্রাম অধ্যায়ের সফল সমাপ্তির মধ্য দিয়ে ‘সিলন আমার শহর’-এর প্রথম গন্তব্যের যাত্রা শেষ হলো। তবে আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের অন্যান্য শহরের নিজস্ব গল্পগুলোও পর্যায়ক্রমে তুলে ধরা হবে। এখন পরবর্তী গন্তব্যের অপেক্ষায় রয়েছে ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইন।

Related News

রামুতে দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ আন্তর্জাতিক প্রতারণা চক্রের ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভসংলগ্ন হোটেল থেকে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত।

সহকারী জজ পদে ২৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

১৯শ বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন। আবেদন ও পরীক্ষার বিস্তারিত জানুন।

উদ্বেগজনক হারে বাড়ছে শিশুধর্ষণ, ৭ মাসে মামলা বেড়েছে ৪৯ শতাংশ

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুধর্ষণের ঘটনা। চলতি বছরের প্রথম ৭ মাসে ১,৪৮৫টি মামলা হয়েছে। পরিসংখ্যান ও চিত্র তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর।

ভুরুঙ্গামারীতে কৃষকদের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা: কেবল আইনভঙ্গ নাকি গভীর সংকটের বহিঃপ্রকাশ?

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের ডিলারের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা কেবল আইনভঙ্গ নয়, এর পেছনে রয়েছে সিন্ডিকেট ও ন্যায্যতার দীর্ঘদিনের সংকট।

প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

স্বামীবাগে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপিত

রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শুভ জন্মাষ্টমী। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী সংকটে থমকে আছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।

যশোরে পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নিহত ১

যশোরের কেশবপুরে পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানা ভবনে ঢুকে পড়েছে একটি বাস। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

Search