খেলা

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিতর্ক ছাপিয়ে আফ্রিকার নজর ফুটবলের উন্নয়নে

খেলাধুলা: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলা নানা প্রশাসনিক বিতর্ক ও সমালোচনার চেয়ে মহাদেশীয় ফুটবলের অগ্রগতি ও উন্নয়নকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আফ্রিকান ফুটবল কর্মকর্তারা। পোল্যান্ডে শুরু হওয়া ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের প্রাক্কালে এমনটাই জানিয়েছেন বেনিন ফুটবল ফেডারেশনের সভাপতি মার্সেলিন বোকোভে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে ইনফান্তিনো ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ বিভিন্ন মহলের তীব্র বিরোধিতার মুখে পড়েন। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে দরিদ্র জাতীয় ফেডারেশনগুলোকে অধিক অর্থ সহায়তার কথা বলে তিনি নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করেন এবং ইতিমধ্যে ২০২৭ সালের মার্চে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আর এতে আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের শক্ত সমর্থন রয়েছে।

বেনিনের অনুশীলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্সেলিন বোকোভে বলেন, ‘তিনি (ইনফান্তিনো) সঠিক ব্যক্তি কি না, তা বলার এখতিয়ার আমার নেই। তবে গত প্রায় এক দশকে ফুটবলের স্বার্থে যা করা হয়েছে, আমরা সেই ট্র্যাক রেকর্ডের দিকেই নজর দিচ্ছি। আমাদের কাছে মূল বিষয় হলো—ফুটবলের উন্নয়নে আফ্রিকা এগিয়ে যাচ্ছে কি না।’ ২০২৭ সালের নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে তিনি জানান, এ নিয়ে মন্তব্য করা এখনও বেশ তাড়াহুড়ো হয়ে যায়।

আফ্রিকান ফুটবলে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান অগ্রগতি হলেও আরও বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বোকোভে। একই সুরে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য গিডিয়ন ফসু জানান, আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তারা। নারী ফুটবল ও সামগ্রিক ফুটবলের স্বার্থে এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে আফ্রিকা থেকে বেনিন, নাইজেরিয়া, ঘানা ও তানজানিয়া—এই চারটি দল অংশগ্রহণ করছে।

Related News

এমবাপ্পের পেনাল্টি মিসে মরিনিয়োর রিয়ালের জয়রথ থামল, বেতিসের কাছে হার

কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টি মিসে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে জোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদ। থামল তাদের টানা জয়ের ধারা।

চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে হকি এশিয়া কাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশ নারী দল

মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

নারী ক্রিকেটে ইতিহাস মান্ধানার, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি

মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংসে গড়েছেন একাধিক

রিয়াল মাদ্রিদে ফিরতে চান মদ্রিচ, তবে রাখলেন এক শর্ত

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন লুকা মদ্রিচ। তবে শুধু নামের কারণে নয়, ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর দায়িত্ব নিয়েই ফিরতে চান তিনি।

বিশ্বকাপ জেতার রেশ কাটতে না কাটতেই অবসরের ঘোষণা স্পেনের লরিয়েন্তের

সদ্য বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই স্পেনের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। ইনস্টাগ্রামে জানালেন অবসরের কারণ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে

মাঠ ও মাঠের বাইরের চরম বিশৃঙ্খলার জেরে অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। ভারতের বিপক্ষে নতুন দায়িত্বে আতিকুর।

এমবাপ্পে-মেসিকে পেছনে ফেলে রেকর্ড বইয়ে নাম লেখালেন লামিন ইয়ামাল

রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে ও মেসিকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্লাব ফুটবলে ৫০ গোলের রেকর্ড গড়লেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল।

অবসরের গুঞ্জন উড়িয়ে ব্যাটেই জবাব দিলেন রোহিত শর্মা

ইংল্যান্ড সিরিজ ঘিরে তৈরি হওয়া অবসরের গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেঞ্চুরি করে সমালোচকদের দিলেন উপযুক্ত জবাব।

Search