ইউএস ওপেনে অদ্ভুত অভিজ্ঞতা: কোর্টে গাঁজার তীব্র গন্ধে ম্যাচ থামাতে হলো সাবালেঙ্কাকে
ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
আন্তর্জাতিক: ভূমধ্যসাগরের উপকূলবর্তী বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এক ধরনের ক্ষুদ্র শৈবালের (মাইক্রোঅ্যালজি) কারণে ইসরায়েলের প্রধান প্রধান ডিস্যালিনেশন বা সমুদ্রের নোনা পানি থেকে সুপেয় পানি তৈরির প্ল্যান্টগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে গত ৭৮ বছরের ইতিহাসে দেশটিতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।
ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি ‘মেকোরোত’-এর তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার ছয়টি ডিস্যালিনেশন প্ল্যান্টের মধ্যে গত রোববার একযোগে পাঁচটিই বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তীতে কিছু প্ল্যান্ট আংশিক চালু করা সম্ভব হয়, তবে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ রয়ে গেছে।
বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের পানি গবেষণা বিভাগের গবেষকদের মতে, প্রায় ১২ মাইলজুড়ে এই ক্ষুদ্র শৈবালের বিশাল বিস্তার ঘটে। ধারণা করা হচ্ছে, নীল নদের বদ্বীপ থেকে উৎপত্তি হওয়া এই শৈবাল সমুদ্রের স্রোতের টানে ইসরায়েল উপকূলে এসে পৌঁছায়। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি এবং সামুদ্রিক ঝড়ের কারণে পানির তাপমাত্রা ও উপাদানের অস্বাভাবিক মিশ্রণে এই শৈবালের বংশবিস্তার ত্বরান্বিত হয়েছে।
ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে ব্যবহৃত ‘রিভার্স অসমোসিস’ প্রযুক্তির শোধন প্রক্রিয়াকে এই শৈবাল ও এর উপজাত পদার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় প্ল্যান্টগুলোর কার্যক্রম ব্যাহত হয়।
বৃষ্টিবহুল নদী বা পর্যাপ্ত জলাশয় না থাকায় সুপেয় পানির চাহিদার প্রায় ৬৫ শতাংশের জন্যই ডিস্যালিনেশন প্রযুক্তির ওপর নির্ভর করতে হয় ইসরায়েলকে। এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশটির অর্থনীতি ও দৈনন্দিন জীবনে বড় ধরনের ধাক্কা লেগেছে। সংকট মোকাবিলায় গ্যালিলি সাগর থেকে পানি উত্তোলন, ভূগর্ভস্থ কূপ সচল করাসহ বিভিন্ন বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তবে বাগান সেচ ও সুইমিং পুল ভরাসহ কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আরও বাড়তে পারে। একই সঙ্গে একক প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার নিরাপত্তা ঝুঁকি নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা।
ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
গাজার জেইতুন এলাকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। প্রায় দুই বছর আগে হামলা হয়েছিল।
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তেল রপ্তানির মূল হাব এই দ্বীপ।
ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে হুথি ও সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ।
মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ।
