রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: সেমিনারে গুরুত্বারোপ
রাজধানীতে অনুষ্ঠিত সেমিনারে আশ্রিত ১৫ লাখের বেশি রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার জোর আহ্বান।
কুমিল্লা: সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে এবং দেওয়া ওয়াদা লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছিলেন আপনাদের সঙ্গীরা। তাদের সেই দাবি পূরণ হয়নি। সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ, দাবি পূরণ করে ঘরে ফিরব।’
গণভোটের রায় ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি তুলে তিনি আরও বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস ও বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য।’ এ সময় তিনি দেশজুড়ে চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও জোরালো দাবি জানান।
পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের লংমার্চের ছয় দফা দাবি ও গণভোটের রায় অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক দাবি পূরণ না হলে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, এই রায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে।
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের সঠিক গন্তব্যের জন্য সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। এই লংমার্চের মাধ্যমেই চলমান আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকালে রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। নারায়ণগঞ্জের শিমরাইলসহ বিভিন্ন স্থানে পথসভা শেষে লংমার্চটি কুমিল্লায় এসে পৌঁছায় এবং পথসভা শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।