সারাদেশ

যশোর কারাগারে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

যশোর: ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি চলন্ত অ্যাম্বুলেন্সেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে যশোর-চৌগাছা সড়কের চুরামনকাটি এলাকায় এই আকস্মিক প্রসবের ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

কারা সূত্র জানায়, হাজতি নম্বর ৩৮০/২৬-এর ১৯ বছর বয়সী বৃষ্টি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে রাত আটটার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তাঁর প্রসববেদনা তীব্র আকার ধারণ করে এবং চলন্ত অ্যাম্বুলেন্সেই তিনি সন্তান প্রসব করেন।

নবজাতক জন্ম নেওয়ার খবর পাওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ গ্রহণ করে। কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনায় মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়। এছাড়া নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, ডায়পার, তোয়ালেসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। পরে ফুল দিয়ে মা ও নবজাতককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন এবং শিশুটির ভবিষ্যৎ কল্যাণে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Related News

খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর হামলা: পালিয়ে গেলেন শীর্ষ সন্ত্রাসী বগা

চট্টগ্রামে শিক্ষকের মামলা হওয়ার পর খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর ককটেল হামলা চালিয়ে সুড়ঙ্গপথে পালিয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন রূপ নিয়েছে চোরাচালান: পণ্যের বদলে আসছে মাদক বা ‘নার্কো-কারেন্সি’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিত্যপণ্যের বদলে মাদক লেনদেনের নতুন মাধ্যম ‘নার্কো-কারেন্সি’ চালু করেছে চোরাকারবারিরা। সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।

রামুতে দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ আন্তর্জাতিক প্রতারণা চক্রের ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভসংলগ্ন হোটেল থেকে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত।

সহকারী জজ পদে ২৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

১৯শ বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন। আবেদন ও পরীক্ষার বিস্তারিত জানুন।

উদ্বেগজনক হারে বাড়ছে শিশুধর্ষণ, ৭ মাসে মামলা বেড়েছে ৪৯ শতাংশ

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুধর্ষণের ঘটনা। চলতি বছরের প্রথম ৭ মাসে ১,৪৮৫টি মামলা হয়েছে। পরিসংখ্যান ও চিত্র তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর।

বন্দরনগরীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে উদযাপিত হলো ‘সিলন আমার শহর চট্টগ্রাম’

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, খাবার ও সংস্কৃতি নিয়ে নেভি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ‘সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট।

ভুরুঙ্গামারীতে কৃষকদের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা: কেবল আইনভঙ্গ নাকি গভীর সংকটের বহিঃপ্রকাশ?

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের ডিলারের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা কেবল আইনভঙ্গ নয়, এর পেছনে রয়েছে সিন্ডিকেট ও ন্যায্যতার দীর্ঘদিনের সংকট।

প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

Search